শিরোনাম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা, সময় বেঁধে দিল কর্তৃপক্ষ দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নারী পুলিশ সদস্যসহ আহত ২৭

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নারী পুলিশ সদস্যসহ আহত ২৭

চট্টগ্রাম নগরীর দামপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্য বহনকারী বাস উল্টে নারী পুলিশ সদস্যসহ অন্তত ২৭ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে দামপাড়া পুলিশ লাইনস থেকে বের হওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম নগর পুলিশ উপ–কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) মো. হাসান মোস্তফা স্বপন জানান, সাগরিকা স্টেডিয়ামে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ডিউটিতে যাচ্ছিলেন সিএমপি নারী পুলিশ সদস্যরা। তাদের বহনকারী বাসটি দামপাড়া পুলিশ লাইনসের ভেতরে ঢালু রাস্তা দিয়ে নামার সময় ‘ব্রেক ফেল’ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

তিনি আরও জানান, বাসটি সড়কের পাশে গাছের সঙ্গে আটকে দেওয়ার চেষ্টা করেন চালক। এসময় বাসে থাকা ২৭ পুলিশ সদস্য আহত হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক বলেন, আহতদের মধ্যে ১২ জনকে এ হাসপাতালে আনা হয়েছে। অন্যদের দামপাড়া পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

এসএ