সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরে রবিবার থেকে ফের অনির্দিষ্টকালের ধর্মঘট

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
চার দফা দাবি না মানায় রবিবার (৮ ফেব্রুয়ারি) থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ। 

চার দফা দাবি না মানায় রবিবার (৮ ফেব্রুয়ারি) থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ সমন্বয়ক মো. ইব্রাহীম খোকন।

সংবাদ সম্মেলনে বলা হয়, বৃহস্পতিবার (৫ জানুয়ারি) নৌ উপদেষ্টার আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা ২ দিন কর্মবিরতি স্থগিত করে। কিন্তু এখন পর্যন্ত উপদেষ্টা শ্রমিকদের ৪ দফা দাবি বাস্তবায়নের কোনো ধরনের উদ্যোগ গ্রহণ না করায় রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট ঘোষণা দেয়া হলো।

সংবাদ সম্মেলন সমন্বয়ক মো. ইব্রাহীম খোকন ৪ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো— এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে লিজ না দেয়ার বিষয়ে সরকারি ঘোষণা দেয়া। বন্দর চেয়ারম্যান প্রত্যাহার করে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা। আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত গৃহীত শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নেয়া।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদ নেতা মোহাম্মদ হারুন, তসলিম হোসেন, আবুল কাসেম, ইয়াসিন রেজা রাজু, জাহিদ হোসেন প্রমুখ।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More