রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম পৌঁছেছেন ভারত থেকে মুক্তি পাওয়া ৯০ জেলে ও নাবিক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

চট্টগ্রাম পতেঙ্গায় এসে পৌঁছেছেন ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক দুটি ফিশিং ট্রলার, ৭৮ জেলে ও নাবিকসহ ভারত কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ বাংলাদেশি ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় কর্ণফুলী চ্যানেলের ১৫ নং ঘাটে এসে পৌঁছান তারা। ‘এফভি লায়লা২’ এবং ‘এফভি মেঘনা৫’ নামে বাংলাদেশের দুটি ফিশিং ভেসেলও ফেরত এসেছে।

রবিবার (৫ জানুয়ারি) দুপুরে পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় ভারতে আটক থাকা ৯০ জন বাংলাদেশি জেলে/নৌকর্মী এবং বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলেকে পারস্পরিক হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর দুপুরে বাংলাদেশের সমুদ্রে মাছ ধরার সময় দুটি ট্রলারসহ ৭৮ জন জেলেনাবিককে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More