শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
অন্যান্য

ঘোড়া দিয়ে হালচাষ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঘোড়া দিয়ে হালচাষ!
ঘোড়া দিয়ে হালচাষ করছেন হেলাল উদ্দিন

আশির দশক পর্যন্ত বাংলায় গরু, লাঙ্গল, জোয়াল ও মইয়ের প্রচলন ছিল খুব বেশি। গ্রাম্য কৃষকরা কাক ডাকা ভোর হতেই জমিতে চাষ জুড়ে দিতেন। একজন হাল বাইতে যাওয়ার সময় পাশের কৃষকদেরও ডেকে নিয়ে যেতেন। সূর্য উঠার পূর্বেই হাল চাষ শেষ করা হতো। কোন কৃষকের একটা গরু দুর্বল হলে সাথে সাথেই সাহায্যকারী হিসেবে মানুষ জুড়ে দেওয়া হতো।

যদিও কালের পরিক্রমায় এগুলো এখন বিলুপ্তির পথে। আধুনিক উৎকর্ষতার এই যুগে নানা রকম যন্ত্রপাতি দিয়ে কৃষি কাজ করা হলেও ঘোড়া দিয়ে জমিতে হালচাষের দৃশ্যবিরল! এমনি দৃশ্য মেলে মুরাদনগর উপজেলার পাঁকদেওড়া গ্রামে।

কুমিল্লার মুরাদনগরে জয়দল মিয়ার ছেলে হেলাল উদ্দিন ঘোড়া দিয়ে হালচাষ করে জীবিকা নির্বাহ করছেন। ঘোড়া গরুর চেয়ে শক্তিশালী হওয়ায় তার উপর সওয়ার হয়ে জরুরি কাজ কর্ম ও সেরে নেন তিনি। ঘোড়া দিয়ে নিজের জমি চাষাবাদের পাশাপাশি অন্যের জমি চাষ করে ভালো মুনাফা অর্জন করছেন।

কৃষক হেলাল উদ্দিন বলেন, একটি গরুর দাম দিয়ে চারটি ঘোড়া কিনছি। আগে হালের গরু ছিল, এখন নেই। বাজারে গরুর দাম বেশি হওয়ায় কেনার সামর্থ্যও নেই তাই ঘোড়া দিয়ে হালচাষ করছি। শুধু নিজের জমিতে চাষাবাদ করছি না, অন্যের জমিতেও টাকার বিনিময়ে চাষ করে দিচ্ছি।

তিনি আরও বলেন, এক বিঘা জমি চাষ দিতে নেয়া হয় ৮শা থেকে ১ হাজার টাকা। গৃহস্থের কাজ থাকলে প্রতিদিন দুই বিঘা জমি হালচাষ করতে পারি। এছাড়াও নানা রকম বোঝা বহনের কাজে আমি ঘোড়ার গাড়ি ব্যবহার করে থাকি। এরা আমার সন্তানের মতোই কাজে আসে।

মুরাদনগর উপজেলা কৃষি কর্মকর্তা পাবেল খান পাপ্পু বলেন, কৃষির প্রতি কৃষকের আগ্রহ থেকে তিনি ঘোড়া দিয়ে হালচাষ করছেন। তবে বিষয়টি চমকপ্রদ।

তিনি বলেন, ‘আমি কৃষক হেলাল উদ্দিনের বাড়ি যাবো।‘

ঘোড়া নিয়ে চাষাবাদে কৃষকের যদি লাভ হয় তাহলে মুরাদনগর উপজেলা কৃষি অফিস কৃষকদের ঘোড়ার প্রতি উৎসাহিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন তিনি।

আফ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।