মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬

‘গোলাম আযম-নিজামীকে ‘সূর্যসন্তান’ আখ্যায়িত করে মুক্তিযোদ্ধাদের অপমান করেছে জামায়াত’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলমাী একাত্তরের স্বাধীনতা বিরোধী ছিল, এখনও তারা সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, ‘গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীসহ ওর সাঙ্গোপাঙ্গরা যদি জাতির সূর্যসন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অপমানিত করা হচ্ছে এবং বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়?’

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, জামায়াত ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত দেশের শান্তি কামনা করেনি, এমনকি এখনো করে না। তারা দেশের স্বাধীনতা চায়নি, এখনো চায় না। তারা চায় দেশটা একটা বিপাকে পড়ুক, একটা খারাপ অবস্থায় চলে যাক, অশান্তিময় থাকুক।

২৪ এর গণঅভ্যুত্থান ও একাত্তর মুখোমুখি করা হচ্ছে কি না, সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৭১ ও ২৩ যার যার অবস্থানে স্বমহিমায় বিরাজিত। একাত্তরের সঙ্গে চব্বিশের কোনো তুলনা চলে না এবং হওয়ার কোনো সম্ভাবনাও নেই।

এ সময় বিএনপি স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমেদ, আবদুল মঈন খান, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমানউল্লাহ আমানসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More