সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬

গৃহকর্মী নির্যাতন অভিযোগে বিমান বাংলাদেশের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাফিকুর রহমান, তার স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে ঢাকার উত্তরার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গৃহকর্মী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত ৭৮ মাস ধরে ১১ বছর বয়সী ওই গৃহকর্মী তাদের বাড়িতে কর্মরত ছিলেন। এ সময় শিশুটির ওপর অনেক নির্যাতন চালানো হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

শিশুটি এখন গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি বলে জানান তিনি। শিশুটির সারা শরীরে নির্যাতনের ক্ষতচিহ্ন দেখা গিয়েছে বলেও উল্লেখ করেছে পুলিশ।

পরে রবিবার শিশুটির বাবা মো. সাফিকুর রহমান, তার স্ত্রী এবং বাড়ির আরো দুই গৃহকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে।

সেই মামলার ভিত্তিতে তাদেরকে গ্রেফতার দেখানো হয়। সর্বশেষ সোমবার বিকেলে চার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More