শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
রাজধানী

গুলশানে বারের সামনে চুলোচুলি, গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গুলশানে বারের সামনে চুলোচুলি, গ্রেপ্তার ৩

রাজধানীর গুলশান–২ নম্বরের ক্যাফে সেলেব্রিটা বারের সামনে নেশাগ্রস্ত অবস্থায় কয়েকজন নারীর মধ্যে চুলোচুলি ও মারামারির ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে ঢাকা মহানগর ডিবির প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি প্রধান বলেন, বারের সামনে মারামারির ঘটনায় প্রত্যেকে মাতাল ছিলেন। প্রকাশ্যে এমন মারামারির ঘটনা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। ভবিষ্যতে এমন ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, লাইসেন্স ছাড়া নারীদের মদ বিক্রির জন্য বারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল মধ্যরাতে রাজধানীর গুলশানে একটি বারের নিচে নেশাগ্রস্ত অবস্থায় কথা কাটাকাটির জেরে এক নারীকে বিবস্ত্র করে চারজন নারীর মিলে মারধর করেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এরপর থেকে সমালোচনার ঝড় ওঠে।

 

এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।