শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গুলশানে দুজনের গলাকাটা মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গুলশানে দুজনের গলাকাটা মরদেহ উদ্ধার

রাজধানীর গুলশান থেকে দুই জনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গুলশান–২ নম্বরের ১০৮ নম্বর রোডের একটি খালি প্লট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের মধ্যে একজনের নাম মো. রফিক (৮০)। অপরজনের নাম মো. সাব্বির (১৬)। মো. রফিকের বাড়ি বরিশাল সদরের দবদবিয়া গ্রামে। আর সাব্বিরের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রায়গঞ্জ বাজার বেপারী পাড়ায়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তৌহিদ আহমেদ বলেন, ‘ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে তাদের গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের সদস্যরা রয়েছেন। তারা বিষয়টি তদন্ত করছে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।