শিরোনাম
জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু! ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত অগ্নিকাণ্ডের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার আটক প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন কক্সবাজার রিসোর্টে আগুনপুড়ে মারা গেলেন একই পরিবারের ৬ জন, লাফ দিয়ে বাঁচলেন আশিকুল কুড়িগ্রামে ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গাজীপুরে স্বতন্ত্র প্রার্থী’র পথসভায় হামলা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
গাজীপুরে স্বতন্ত্র প্রার্থী’র পথসভায় হামলা

 

গাজীপুর–৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন সবুজের পথসভায় হামলা, কর্মীদের মারধরেরর অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে।

মারধরের শিকার নেতাকর্মীদের অভিযোগ, শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে শিরিষগুড়ি এলাকায় তাদের পূর্ব নির্ধারিত পথসভা ছিল। সেখানে হামলা চালায় আওয়ামী লীগ প্রার্থী রুমানা আলী তুশির সমর্থকরা।

এতে অন্তত ৭জন কর্মী আহত হন। তবে হামলার ব্যাপারে অবশ্য আওয়ামী লীগের বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাস্থল পরিদর্শন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হামলার বিষয়টি জানিয়ে বলেন, তদন্ত করে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, ফরিদপুর–৩ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুল কাদের আজাদের সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে।

গত রাত ৮টার দিকে সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নের ভিরেন সাহার মোড়ে এ ঘটনা ঘটে। এ বিষয়ে নৌকার তরফ থেকে বক্তব্য পাওয়া যায়নি।

 

এসএ/দীপ্ত নিউজ