শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপুরে শ্রমিকদের সড়ক অব‌রোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজীপুরে শ্রমিকদের সড়ক অব‌রোধ

গাজীপুর কা‌লিয়া‌কৈ‌রের নিশ্চিন্তপুরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা।

শনিবার (২৪ জুন) বিকেলে কা‌লিয়া‌কৈ‌রের এম এস এ লি‌মি‌টেড কারখানায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও শ্রমিক জানায়, বিকেলে নিশ্চিন্তপুর এম এস এ লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে মহাসড়কে দু্ইপা‌শেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদেরকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এসময় পুলিশ লাঠিচার্জ ও কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে।

বিকেল সাড়ে ৫টার দিকে মহাসড়ক থেকে শ্রমিকরা সড়ে গেলে দেড় ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

নাও‌জোড় হাইও‌য়ে থানার কর্মকর্তা আতিকুর রহমান জানান, বি‌কেল সা‌ড়ে ৫ টার পর থে‌কে যানবাহন চলাচল স্বাভা‌বিক র‌য়ে‌ছে ।

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।