শিরোনাম
আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক যমুনা সার কারখানার উৎপাদন ফের বন্ধ জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

গাজা ধ্বংসের পরিকল্পনা করছে ইসরায়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজা ধ্বংসের পরিকল্পনা করছে ইসরায়ল

 

গাজা ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা এসেছে ইসরায়েলের শীর্ষ নেতৃবৃন্দ থেকে। এমন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক আদালতের শুনানিতে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ইসরায়েলকে গণহত্যায় অভিযুক্ত করে আন্তর্জাতিক বিচার আদালত–আইসিজেতে প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়।

এসময় ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দিতে আদালতের প্রতি আহবান জানায় দক্ষিণ আফ্রিকা। তবে, ইসরায়েল কঠোরভাবে সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে।

স্থানীয় সময় শুক্রবার (১২ জানুয়ারি) তেল আবিব তাদের নিজেদের পক্ষে যুক্তি উপস্থাপন করবে। এই শুনানি চলাকালেও থেমে নেই গাজা ও ফিলিস্তিনের অন্যান্য শহরে ইসরায়েলি আগ্রাসন।

রাফাহ শহরের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় শিশু সহ নয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।