শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গভীর রাতে থেমে থাকা বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
গভীর রাতে থেমে থাকা বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু

ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায় দাঁড়িয়ে থাকা ‘আলম এশিয়া পরিবহন‘ একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় চালক জুলহাস মিয়া (৩৫) মৃত্যু হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) রাত আনুমানিক সোয়া ৩টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মো. জুলহাস মিয়া‘র বাড়ি ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান গ্রামে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান।

তিনি বলেন, ‘সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুখোশ পরা ৩ জন ব্যক্তি মাত্র তিন সেকেন্ডের মধ্যে পার্কিং করা অবস্থায় থাকা বাসে আগুন দিয়ে চলে যায়। এতে বাসে থাকা চালক জুলহাস দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।’

ওসি আরও বলেন, ‘আমরা বিস্তারিত খোঁজ নিচ্ছি। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে।’

 

এসএ