শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় পটুয়াখালীর উপকূলে অব্যাহত বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী
দীপ্ত নিউজ
রাজনীতি

গত ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গত ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গত ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও আমি দুর্নীতি করিনি। বাংলাদেশে কেউ প্রমাণ করতে পারবে না যে আমি কোনো ব্যক্তি বা কারও পকেট থেকে অবৈধভাবে ১ কাপ চায়ের টাকাও নিয়েছি।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার মিলনায়তনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, যারা অতীতে কেন্দ্র দখল করেছে, যারা ভবিষ্যতে কেন্দ্র দখল করতে চায় বা এতে সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে– আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, আপনাদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।

তিনি আরও বলেন, সংস্কার ও ইনসাফপূর্ণ সমাজ গড়তে হলে জোটের নেতৃত্বে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকার গঠন করব। আমাদের বিভাজনের চেষ্টা চলছে, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

‘নির্বাচন প্রসঙ্গে‘ এনসিপি এ নেতা বলেন, আপনি আমার বিরুদ্ধে ভোট দিন– আমি আপনার ভোট দেয়ার অধিকার নিশ্চিত করব। কিন্তু কেউ যদি মানুষের ভোটাধিকার হরণ করতে আসে, কেন্দ্র দখল করতে আসে, প্রশাসন, পুলিশ, ক্যাডার বা অর্থ দিয়ে নির্বাচন ম্যানিপুলেট করতে চায়– তাদের বিরুদ্ধে আমরা শক্ত অবস্থানে দাঁড়াব।

তিনি আরও অভিযোগ করে বলেন, কিছু মানুষ নির্বাচনকে ঋণ খেলাপি পরিশোধের উপলক্ষ মনে করছে। নির্বাচনের পর দেবীদ্বারের উন্নয়নের টাকা লুট করে ব্যাংক ঋণ শোধ করার স্বপ্ন দেখছে। তাদের হুঁশিয়ার করে দিচ্ছি– এই জনগণকে সঙ্গে নিয়ে আমরা ভোট চোরদের বিরুদ্ধে রুখে দাঁড়াব।

‘বেগম খালেদা জিয়া সম্পর্কে‘ হাসনাত আবদুল্লাহ বলেন, দল–মত নির্বিশেষে তিনি ছিলেন সবার প্রিয় নেতা। ফ্যাসিস্ট আ.লীগ সরকার তাকে দীর্ঘদিন জেলবন্দি রেখে তিলে তিলে হত্যা করেছে। হাসিনা তাকে নিয়ে বিদ্রূপ করলেও তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। তার রাজনৈতিক জীবন থেকেই আমরা ভবিষ্যতের রাজনীতির শিক্ষা নেব।

 

এসএ