দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে আহত ২

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে আহত ২

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে দুইজন আহত হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় পানছড়ির দূর্গম খারুবিল এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা সবাই নির্মাণ শ্রমিক।

আহতরা হলেন, পানছড়ির উল্টাছড়ি মধ্যনগরের আংকুর মিয়া ও দমদম কালানালের রশিদ মিয়া।

স্থানীয়রা জানান, পানছড়ি সীমান্ত সড়কে কাজ শেষ কোরে মোটরসাইকেলে পানছড়ি ফেরার পথে, দূর্বৃত্তরা পেছন থেকে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এতে মোরসাইকেলে থাকা দুইজন গুলিবিদ্ধ হয়।

পরে বিজিবি ও স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার কোরে জেলা সদর হাসপাতালে পাঠায়।

পুলিশ জানায়, কে বা কারা গুলি চালিয়েছে তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

এসএ/দীপ্ত নিউজ