শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
অন্যান্য

খাগড়াছড়িতে আ.লীগ প্রার্থীর মনোনয়ন জমা

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
খাগড়াছড়িতে আ.লীগ প্রার্থীর মনোনয়ন জমা

খাগড়াছড়িতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা।

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ির জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সহিদুজ্জামানের কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দেন প্রার্থী নিজে।

এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে, সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে কুজেন্দ্র লাল ত্রিপুরা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

খাগড়াছড়ি আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা, জেলা আওয়ামীলীগের সহ–সভাপতি সমীর দত্ত চাকমা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করলেও এখনও জমা দেননি।

প্রদীপ/মোরশেদ আলম/দীপ্ত নিউজ