শুক্রবার, মার্চ ২৭, ২০২৬
শুক্রবার, মার্চ ২৭, ২০২৬

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় নীতিদত্ত চাকমা (৪৫) নামে এক ইউপিডিএফ ( গণতান্ত্রিক) নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় নীতিদত্ত চাকমা (৪৫) নামে এক উনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফগণতান্ত্রিক) নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নীতিদত্ত চাকমা ইউপিডিএফ (গণতান্ত্রিক) পানছড়ি উপজেলা সংগঠক ছিলেন। তিনি উপজেলার উত্তর শান্তিপুর এলাকার বাসিন্দা মৃত বর্ণনাতীত চাকমার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে নীতিদত্ত চাকমা সুতাকর্মপাড়ার একটি দোকানে বসে ছিলেন। এ সময় অজ্ঞাতনামা কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত সেখানে এসে তাকে খুব কাছ থেকে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. জয়া ত্রিপুরা মৃত ঘোষণা করেন।

পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের হস্তান্তর করা হবে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More