মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

কৃষক স্বচ্ছল থাকলে, বাংলাদেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
কৃষক স্বচ্ছল থাকলে, বাংলাদেশ ভালো থাকবে। কৃষির সাথে দেশের ৪০ শতাংশ মানুষ জড়িত বলে মন্তব্য করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান।

কৃষক স্বচ্ছল থাকলে, বাংলাদেশ ভালো থাকবে। কৃষির সাথে দেশের ৪০ শতাংশ মানুষ জড়িত বলে মন্তব্য করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল, শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড প্রদান কর্মসূচি উদ্বোধন শেষে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপহার হিসেবে কৃষকদের মাঝে ফলের গাছ উপহার দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘আম ও জাম ফল ধরলে আমাকে পাঠাবেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘পহেলা বৈশাখ বাংলা সংস্কৃতির ঐতিহ্যবাহী উৎসব, যা কৃষক ভাইবোনদের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। এ কারণেই এই গুরুত্বপূর্ণ দিনটি কর্মসূচি উদ্বোধনের জন্য বেছে নেয়া হয়েছে।’

তিনি বলেন, প্রাথমিকভাবে পাইলট প্রকল্পের আওতায় ১১টি উপজেলায় প্রায় ২২ হাজার কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে আগামী ৫ বছরে দেশের ২ কোটি ৭৫ লাখ কৃষকের মধ্যে এ কার্ড বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, এখন দেশ পুনর্গঠনের সময়। এই সরকার জনগণের সরকার। লক্ষ্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তন, দেশের উন্নয়ন। সবাই নিজের দেশকে ভালো দেখতে চায়। আমরা সেই লক্ষ্য অর্জন করতে চাই। এর জন্য জনগণের সহযোগিতা প্রয়োজন।

সরকার প্রধান বলেন, বিএনপি যতবার দেশ পরিচালনা করেছে, চেষ্টা করেছে কৃষকদের পাশে দাঁড়ানোর। আপনাদের এই আস্থার মূল্য দেবে বিএনপি সরকার’,

প্রধানমন্ত্রী বলেন, কৃষিনির্ভর এলাকায় কৃষির সঙ্গে সম্পর্কিত কলকারখানা গড়ার উদ্যোগ নেয়া হবে, যাতে কৃষকরা আরও দাম পেতে পারেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More