মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

কৃষক কার্ড উদ্বোধন করতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
কৃষক কাড প্রি পাইলটিং প্রকল্প ও কৃষি মেলা উদ্বোধন করতে টাঙ্গাইল জেলরা উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান।

কৃষক কার্ড প্রি পাইলটিং প্রকল্প ও কৃষি মেলা উদ্বোধন করতে টাঙ্গাইল জেলরা উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় তাকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ বাসটি গুলশান বাসভবন ছেড়ে যায়।

সফরসূচি অনুযায়ী সকাল ১০টায় টাঙ্গাইল পৌঁছে প্রথমে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এরপর সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইল, শহীদ মারুফ স্টেডিয়ামে দেশব্যাপী প্রিপাইলটিং হিসেবে কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন এবং কৃষক সমাবেশে বক্তব্য রাখবেন।

এরপর দুপুর সোয়া ১২টায় পৌর উদ্যানে কৃষি মেলা উদ্বোধন করবেন তারেক রহমান।

কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানিয়েছেন, শুরুতে দেশের ১১টি কৃষি ব্লকে কর্মসূচির প্রাকপাইলটিং পর্যায় বাস্তবায়ন করা হবে, যাতে কৃষক কার্ড পাবেন ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More