শিরোনাম
জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু! ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত অগ্নিকাণ্ডের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার আটক প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন কক্সবাজার রিসোর্টে আগুনপুড়ে মারা গেলেন একই পরিবারের ৬ জন, লাফ দিয়ে বাঁচলেন আশিকুল কুড়িগ্রামে ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কুয়াকাটায় গ্রিন লাইনের বাসের চাপায় ব্যবসায়ী নিহত

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
কুয়াকাটায় গ্রিন লাইনের বাসের চাপায় ব্যবসায়ী নিহত
কমল দাস। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটায় গ্রিন লাইন পরিবহন নামে একটি বাসের চাপায় কমল দাস (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মার্চ) সকাল সাতটায় কুয়াকাটা–কলাপাড়া মহাসড়কের নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কমল কলাপাড়া পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের বিরেন দাসের ছেলে। সে একজন ঠিকাদারী ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কমল মোটরসাইকেল যোগে কুয়াকাটা থেকে কলাপাড়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় নয়াপাড়া এলাকায় পৌঁছালে ঢাকা থেকে পটুয়াখালীগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, চালক ও হেলপার পলাতক রয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।

এফএম/দীপ্ত সংবাদ