শনিবার, মার্চ ১৪, ২০২৬
শনিবার, মার্চ ১৪, ২০২৬

কুমিল্লার হোমনায় মেধাবী শিক্ষার্থীদের ট্যাব প্রদান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কুমিল্লার হোমনায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বাংলাদেশ পরিসখ্যান ব্যুরো কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের ট্যাব দেয়া হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার (২ এপ্রিল) প্রশাসনের সহযোগিতায় পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও ট্যাব বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলার ১৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ৯৬ জন মেধাবী শিক্ষার্থীকে এ ট্যাবগুলো প্রদান করা হয়।

উপজেলা পরিসখ্যান কার্যালয় আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, পরিসখ্যান কর্মকর্তা মো. মিজানুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম মফিজুল ইসলাম শরীফ, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান প্রমুখ।

যূথী/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More