শিরোনাম
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু তৃতীয় লিঙ্গের শিক্ষায় অংশগ্রহণকে উৎসাহিত করাই ছিল বক্তব্যের মূল উদ্দেশ্য: শিক্ষামন্ত্রী নাঈমের দ্রুততম ‘ফিফটি’ আলোকস্বল্পতায় বন্ধ মিরপুর টেস্ট, বাংলাদেশের লিড ১০৬ নীতিমালা প্রকাশঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ, নয়তো বাসা বাতিল নভেম্বর মাসে দেশে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম তাহসিফ সাউরি’র মৃত্যু: পিবিআই হেফাজতে ‘জুনিয়র বন্ধু’ দীপ শনিবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হতেই সাগরে ফের নতুন লঘুচাপ, ভারি বৃষ্টির শঙ্কা
দীপ্ত নিউজ
খেলা

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মিলনমেলা, ছাদ খোলা বাসে ঘুরলো শহর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মিলনমেলা, ছাদ খোলা বাসে ঘুরলো শহর
কুমিল্লায় ভিক্টোরিয়ান্সের মিলনমেলা

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সদ্য সমাপ্ত বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সব মিলিয়ে এ নিয়ে চারবার চ্যাম্পিয়ন হয়েছেে নাফিসা কামালের দল।

গৌরবের এই অর্জনকে ছড়িয়ে দিতে খোলা বাসে করে পুরো টিমকে সংবর্ধনা দিলো দলটির চেয়ারম্যান নাফিসা কামাল। সোমবার (২০ মার্চ) বিকেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি ও আলেখারচর হয়ে নগরীতে প্রবেশ করে।

কুমিল্লা নগরীতে প্রবেশ করতেই সড়কের পাশে অপেক্ষামান নগরবাসী দু’হাত তুলে তাদের স্বাগত জানায়। পরে শাসনগাছা পুলিশ লাইন, ফৌজদারী, ঈদগাহ হয়ে কান্দিরপাড় আসে। নগরীর প্রানকেন্দ্র কান্দিরপাড় আসার পরেই মানুষের মধ্যে উন্মাদনা তৈরী হয়।

ছাদখোলা বাসটি পুলিশি প্রটোকলে কুমিল্লা লালমাই উপজেলায় জামতলির ভিক্টোরিয়ান্স বিজয় মেলায় গিয়ে থামে। পরে সেখানে দলটির সবাই ভিক্টোরিয়ান্স মেলায় যোগ দেয়।

এসময় ভিক্টোরিয়ান্সের চেয়ারপার্সন নাফিসা কামাল, হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন, অধিনায়ক ইমরুল কায়েস সহ দেশীয় অন্য খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

জামতলির ভিক্টোরিয়ান্স বিজয় মেলায় মূল আকর্ষন ছিলেন ফেরদৌস, পুর্নিমা। গান পরিবেশন করেন এ্যাসেস ব্যন্ডসহ অন্যান্য শিল্পীরা।

 

আফ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।