শিরোনাম
কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির বেদেপল্লীতে অভিযানে সাড়ে ১৭ লাখ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
দীপ্ত নিউজ
জাতীয়

কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার
ছবি: সংগৃহীত

বায়ুমণ্ডল থেকে কার্বন শোষণ করার প্রক্রিয়াটি এখন মূল্যবান সম্পদে পরিণত হয়েছে। সম্পূর্ণ অভিনব ও আন্তর্জাতিক এই অর্থনৈতিক ব্যবস্থার নাম কার্বন অর্থনীতি বা কার্বন ক্রেডিট। এই কার্বন বাজার থেকে বছরে ১ বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনাময় বাজার রয়েছে বাংলাদেশের।

বিশেষজ্ঞরা বলছেন, দেশের কার্বনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে সঠিক ব্যবস্থাপনা আর নিয়মিত তদারকি করা গেলে কমবে দূষণ, বাড়বে আয়।

কার্বন মার্কেট হলো এমন একটি বাজারভিত্তিক ব্যবস্থা, সহজ কথায় বললে, কোনো দেশ, প্রতিষ্ঠান বা প্রকল্প যদি গাছ লাগানো, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, জলাভূমি সংরক্ষণ বা আধুনিক প্রযুক্তির মাধ্যমে কার্বন নিঃসরণ কমাতে পারে, তবে সেই কমানো কার্বনকে ক্রেডিট হিসেবে রূপান্তর করে অন্য দেশ বা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা যায়।

বিশ্ব অর্থনীতি নীরবে একটি নতুন যুগে প্রবেশ করেছে। এটি এমন একটি বাজারভিত্তিক ব্যবস্থা, যেখানে কার্বন ডাই–অক্সাইড ও অন্যান্য গ্রিনহাউস গ্যাস কমানোর উদ্যোগ গ্রহণ করা হয়।

এই ব্যবস্থায় আন্তর্জাতিক সংস্থা বা সরকার থেকে ঠিক করে দেওয়া হয় কোন দেশ, প্রতিষ্ঠান বা কোম্পানি কতটুকু কার্বন নিঃসরণ করতে পারবে।

নির্ধারিত মাত্রার চেয়ে অতিরিক্ত কার্বন নিঃসরণ করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা কোম্পানিকে বাজার থেকে কার্বন ক্রেডিট কিনতে হয়। অর্থাৎ যারা বেশি কার্বন নিঃসরণ করছে তারাই এটাকে কিনে নেবে।

এক হিসাবে দেখা গেছে বাংলাদেশ শূন্য দশমিক শূন্য চার শতাংশ কার্বন নিঃসরণ করে। অর্থাৎ সারা বিশ্বে যে পরিমান কার্বন নিঃসরণ হয় বাংলাদেশ তার ১ শতাংশেরও কম করে। আর কার্বন নিঃসরণের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের জন্য কার্বন ক্রেডিট খাতে সম্ভাবনা তৈরি হতে পারে নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি সাশ্রয়, বনায়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে। সরকারের ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির মাধ্যমেও এই আয় হতে পারে।

তবে এই সম্ভাবনা কাজে লাগাতে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এই খাতের সম্ভাবনাকে বাস্তব আয়ে রূপ দিতে প্রয়োজন কার্যকর নীতিমালা ও শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো।

শাহরিয়ার ইমন/এফ/দীপ্ত নিউজ