সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬

কাকড়াইলে সংঘর্ষে গণঅধিকারের সভাপতি নুরসহ আহত বেশ কয়েকজন নেতাকর্মী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কাকড়াইলের আল রাজী কমপ্লেক্সের নীচে হামলার শিকার হয়েছেন গণঅধিকারের সভাপতি নুরুল হক নুর। এসময় তিনি গুরুতর আহত হন।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে দলের কার্যালয়ের নিচে এই হামলার ঘটনা ঘটে।

নুরুল হক নুরের ফেসবুক পেজে শেয়ার করা লাইভে দেখা যায়, তাকে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাচ্ছেন নেতাকর্মীরা।

এসময় লাইভে বলতে শোনা যায়, দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান জাতীয় পার্টির হামলার বিষয়ে সেখানে সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছিলেন নুরসহ নেতারা। এসময় জাতীয় পার্টি ও আয়ামী লীগের নেতাকর্মীরা যৌথভাবে হামলা চালিয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More