পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটির (পিএনএস) নতুন ৩৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশু নেফ্রোলজি বিভাগের প্রফেসর শিরিন আফরোজ। আর সাধারণ সম্পাদক (জেনারেল সেক্রেটারি) নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির শিশু নেফ্রোলজি বিভাগের এসোসিয়েট প্রফেসর সৈয়দ সাইমুল হক।
রবিবার (১৯ জুলাই) বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ)-এর শহীদ আবু সাঈদ কনভেনশন হলে সোসাইটির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির মাধ্যমে দেশের শিশু কিডনি রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিতকরণ এবং শিশু নেফ্রোলজি বিষয়ে গবেষণা ও দক্ষ জনবল তৈরিতে কার্যকর ভূমিকা রাখার আশা প্রকাশ করেছেন সোসাইটির নেতারা।