শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধিকে রোগীর প্রেসক্রিপশনের ছবি দেন ডাক্তার !

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের সিদ্ধান্ত উপেক্ষা করে চেম্বারে বসে রোগীর ব্যবস্থাপত্রে বিভিন্ন কোম্পানীর ঔষধ লিখে তা আবার বিক্রয় প্রতিনিধিদের ডেকে সেই ব্যবস্থাপত্রের ছবি তুলে দেন ডা. মো. নাসিম নবী।

প্রত্যক্ষদর্শী সূত্র ও একাধিক রোগী জানান, মেডিসিন লিভার ও পরিপাকতন্তু বিশেষজ্ঞ ডা. মো. নাসিম নবী ফেনী শহরের বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে প্রতিদিন সকালবিকাল চেম্বারে রোগী দেখেন। এতে বিভিন্ন ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধির সাথে মাসিক চুক্তির ভিত্তিতে প্রতিটি রোগীকে বিভিন্ন ধরনের ঔষধ লিখে দেন। ঔষধ লেখা প্রেসক্রিপশন রোগীর সামনেই এসব বিক্রয় প্রতিনিধিদের ডেকে এনে ছবি তুলে দেন স্বয়ং ডাক্তার নিজেই।

সোমবার (১১ সেপ্টেম্বর) ফেনীর একটি ডায়াগনস্টিক সেন্টারে রোগীর সামনে নিজের চেম্বারে বিক্রয় প্রতিনিধিকে ডেকে ছবি তুলে নিতে বললে খাদিজা আক্তার নামে এক রোগী আপত্তি জানান। একপর্যায়ে তার সাথে বাকবিতন্ডায় জড়ান।

খাদিজা আক্তার নামে ওই রোগী জানান, বিভিন্ন শারিরীক সমস্যা নিয়ে ডা. নাসিম নবীর সাথে স্বাক্ষাত করেন। কথা শোনার আগেই তিনি নানা ঔষধ লিখে দেন। অনুমতি না নিয়ে তার চেম্বারে ঔষধ কোম্পানির লোকজন ডেকে আমার প্রেসক্রিপশনের ছবি উঠিয়ে নিতে বলেন। পরে আমি ও আমার স্বজনরা প্রতিবাদ করলে ডাক্তার দুর্ব্যবহার করেন।

ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হারুন উর রশিদ বলেন, কোন রোগীর ব্যবস্থাপত্রের কেউ ছবি তুলতে পারে না। এ বিষয়ে স্বাস্থ্য বিভাগেরও নিষেধাজ্ঞা রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে ডা. মো. নাসিম নবী জানান, কোম্পানীর চাপের মুখে বিক্রয় প্রতিনিধিদের অনুরোধের মুখে তিনি ব্যবস্থাপত্রের ছবি তোলার সুযোগ দিতেন। তবে রোগীদের আপত্তি থাকলে ব্যবস্থাপত্রের ছবি দেয়া হবে না বলে তিনি জানান।

আবদুল্লাহ আল মামুন/শায়লা/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More