ওয়ালটন ফ্রিজ কিনে ১০১টি ফ্রি পণ্য পেলেন মনোয়ারা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ওয়ালটন ফ্রিজ কিনে ১০১টি ফ্রি পণ্য পেলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনোয়ারা বেগম নামের এক গৃহিণী। দেশব্যাপী চলমান ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন–১৭ এর আওতায় এই সুবিধা পান তিনি।

সম্প্রতি জুড়ি উপজেলার ভবানিগঞ্জ বাজারে ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম ভাই ভাই এন্টারপ্রাইজে আনুষ্ঠানিকভাবে মনোয়ারা বেগমের হাতে ১০১টি ফ্রি পণ্য তুলে দেওয়া হয়। এগুলোর মধ্যে অন্যতম– ওয়ালটন ফ্রিজ, এসি, স্মার্ট টিভি, ওয়াশিং মেশিন ও এয়ার কুলার।

সেখানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই–টেকের ডিএমডি মোহাম্মদ হুমায়ুন কবীরসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, অনলাইন অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের আরো দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা নিশ্চিতে দেশব্যাপী চলছে সর্বাধিক জনপ্রিয় ও বিশ্বস্ত ব্র্যান্ড ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসাহিত করতে দেয়া হচ্ছে নানান সুবিধা।

সিজন–১৭তে ওয়ালটন ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশনার এবং ওয়াশিং মেশিন কিনে ১০১টি বাড়িভর্তি পণ্য ফ্রি এবং এক লাখ টাকা পর্যন্ত ক্যাশ ভাউচার কিংবা নিশ্চিত উপহার পাচ্ছেন ক্রেতারা।

আফ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More