৩৩
ওমানে একটি ড্রোন ভূপাতিত হওয়ার পর তার ধ্বংসাবশেষ পড়ে পড়ে দুই প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এই তথ্য জানানো হয়।
ওমান নিউজ এজেন্সি প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৩ মার্চ) আল–ওয়াহি শিল্প এলাকায় ড্রোনটি বিধ্বস্ত হয়। এসময় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে দুই প্রবাসী শ্রমিক নিহত ও দুইজন আহত হন।
প্রতিবেদনে আরও বলা হয়, সোহার প্রদেশে আরেকটি ড্রোন ভূপাতিত করা হয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ওমান নিউজ এজেন্সি বলছে, এই দুটি ঘটনা তদন্ত করছে ওমান কর্তৃপক্ষ।
সূত্র: বিবিসি
এসএ