শিরোনাম
জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী আমি সব সাংবাদিককে গালি দিইনি: এনায়েতুল্লাহ আব্বাসি ১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬
দীপ্ত নিউজ
রাজনীতি

এবার প্রথম ফ্যাসিস্টমুক্ত বৈশাখ পালন করতে পারছি: নাহিদ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
এবার প্রথম ফ্যাসিস্টমুক্ত বৈশাখ পালন করতে পারছি: নাহিদ

‘এবার প্রথম হাসিনামুক্ত ও ফ্যাসিস্টমুক্ত বৈশাখ পালন করতে পারছি। ফ্যাসিস্ট আ. লীগ সরকার পহেলা বৈশাখের সংস্কৃতিকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (১৪ এপ্রিল) রাজধানী ইস্কাটন রোডে এনসিপি‘ পহেলা বৈশাখ আয়োজন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, আমরা আশা করব, সামনের দিনগুলোতে নববর্ষ জাতীয় উৎসব হিসেবে পালন করতে পারব।’

তিনি বলেন, জুলাইয়ের মধ্যে দিয়ে রাষ্ট্রের নবায়ন শুরু হয়েছে। রাষ্ট্র কাঠামো যদি একই থেকে যায় তাহলে জুলাই বিপ্লব ব্যর্থ হবে। জুলাই কেবল কোনও ব্যক্তি বা দলের পরিবর্তনের জন্য নয়, রাষ্ট্রের আমূল পরিবর্তন এর জন্য একটি আন্দোলন। যে সংস্কার চলছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। দ্রুত সময়ের মধ্যে আমরা বিচার ও সংস্কার দেখতে চাই।

এনসিপি আহ্বায়ক আরও বলেন, ‘নাগরিক পার্টি বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের এজেন্ডা সামনে নিয়ে এগোচ্ছে। বিচার এবং সংস্কারের রোডম্যাপ চেয়েছি সরকারের কাছে।

নাহিদ বলেন, রাষ্ট্রের যেসব সংস্কার প্রয়োজন, সেসব অবশ্যই অন্তর্বর্তী সরকার করবে। যাতে পরে যারা ক্ষমতায় আসবে তারা যেন চালিয়ে নিতে পারে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।