দীপ্ত নিউজ
বাংলাদেশ

এবার কনার কণ্ঠে রবীন্দ্র সংগীত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এবার কনার কণ্ঠে রবীন্দ্র সংগীত
জনপ্রিয় সংগীত শিল্পী কনা। ফা্ইল ছবি

দর্শকের জন্য রবীন্দ্র সঙ্গীত গাইলেন জনপ্রিয় সংগীত শিল্পী কনা। পাভেল আরিনের সংগীত পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়ত প্রেমের গান ‘ভালোবেসে সখী’ গানটিতে কণ্ঠ দেন কনা।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ‘টাইম জোন লিভিং রুম সেশন’–এর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়।

চলচ্চিত্রে কিংবা বাণিজ্যিকভাবে সংগীত পরিচালক হিসেবে পাভেলের হাত ধরে সৃষ্টি হয়েছে অসংখ্য জনপ্রিয় গান ও জিঙ্গেল। তবে সংগীত পরিচালক হিসেবে এ মিউজিক্যাল প্রজেক্টের মধ্য দিয়েই নিজের ভেতরকার স্বাধীন শিল্পী সত্ত্বাকে খুঁজে পেতে চাইছেন তিনি।

সংগীত শিল্পী কনা জানান, এ ধরনের অনেক চেনা গানগুলো গাইতে নার্ভাসনেস কাজ করে। এ গানগুলো এতবেশি শোনা মানুষের যে, একটু আধটু ভুলও মার্জনীয় নয়। যারা সংগীতপ্রেমী আছেন তাদের লিস্টে একেবারেই উর্ধ্বসারিতেই এ গানটি থাকে বলে আমার মনে হয়।

সংগীত পরিচালক পাভেল জানান, প্রথম সিজনে নয়টি গানের মধ্যে আটটি রিমিক্স ও একটি মৌলিক গান রয়েছে। নিয়মিত বিরতিতেই নতুন নতুন চমক নিয়ে প্রথম সিজনের গানগুলো প্রকাশিত হতে থাকবে।