বুধবার, মার্চ ৪, ২০২৬
বুধবার, মার্চ ৪, ২০২৬

এনসিপির বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ, বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

খুলনায় এনসিপি বিভাগীয় প্রধান মোতাবেক শিকদার গুলিবিদ্ধ, বেনাপোল সীমান্তে ৭০ কিলোমিটার সীমান্ত এলাকায় বিজিবির কড়া নজরদারি ও তল্লাশি অভিযান জোরদার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান ও শ্রমিক সংগঠনের খুলনা বিভাগীয় সংগঠক মোতালেব শিকদারকে গুলিবিদ্ধের ঘটনায় বেনাপোল সীমান্তে ৭০ কিলোমিটার এলাকাজুড়ে কড়া নজরদারি ও তল্লাশি অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১২টার দিকে খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় দুর্বৃত্তরা তার মাথা লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে মাথার সিটি স্ক্যানের জন্য তাকে শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেয়া হয়।

এদিকে গুলিবিদ্ধ করার ঘটনার পর সম্ভাব্য পলাতক আসামিরা যাতে সীমান্ত পেরিয়ে ভারতে পালাতে না পারে, সে লক্ষ্যে বেনাপোল সীমান্তে কড়া নজরদারি ও তল্লাশি জোরদার করেছে বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, খুলনায় মোতালেব শিকদারের ওপর হামলার সঙ্গে জড়িতরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে পালাতে না পারে, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

বেনাপোল সীমান্তের ৭০ কিলোমিটার সীমান্ত এলাকায় ব্যাপক তল্লাশি ও কড়া নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে। সীমান্তের ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে।

বেনাপোল আইসিপি, আমড়াখালি, সাদীপুর, রঘুনাথপুর, ঘিবা, শিকারপুর, শালকোনা, কাশিপুর, মাসিলা, আন্দুলিয়া, পাঁচ ভুলট, অগ্রভুলট, পুটখালী, গোগা, হরিশ্চন্দ্রপুর ও পাঁচপিরতলা এলাকাসহ সীমান্তসংলগ্ন বিভিন্ন স্থানে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই এসব এলাকায় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। যেসব সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব এলাকা কার্যত সিলগালা করা হয়েছে।

আল মামুন/এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More