শিরোনাম
আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক যমুনা সার কারখানার উৎপাদন ফের বন্ধ জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
দীপ্ত নিউজ
ক্রিকেট

এখনো সেমিফাইনালে যেতে পারবে বাংলাদেশ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এখনো সেমিফাইনালে যেতে পারবে বাংলাদেশ!

এ ম্যাচ জিতলেও ইংল্যান্ডের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা থাকত, কিন্তু এটা ইংল্যান্ড দলই বিশ্বাস করতে পারছিল না। শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ার পরই বলেছিল, নেট রানরেটের দিক থেকে এখন আর সেমিফাইনালের আশা না দেখাই ভালো।

ভারতের কাছে ইংল্যান্ড ১০০ রানে হেরে যাওয়ায় তাই বাংলাদেশ এখনো সেমিফাইনালের স্বপ্ন দেখতে পারছে। ইংল্যান্ড জিতলেই বাংলাদেশের সব স্বপ্ন শেষ হয়ে যেত। ইংল্যান্ড ১২৯ রানে অলআউট হওয়ায় কাগজে–কলমে, অনেক ‘যদি–কিন্তু’ মিলিয়ে সে স্বপ্ন টিকে রইল বাংলাদেশের।

তবে বাস্তবতা হলো, বিশ্বকাপে এখনো পর্যন্ত যে পারফরম্যান্স বাংলাদেশ ও ইংল্যান্ডের, তাতে দুই দলেরই সেমিফাইনাল বা স্বপ্ন– এ দুই শব্দের কোনোটিই উচ্চারণ করা উচিত হবে না।

নিজেদের পরবর্তী তিন ম্যাচ তো বাংলাদেশকে জিততেই হবে পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। এর পাশাপাশি আরো অনেক সমীকরণও বাংলাদেশের পক্ষে যেতে হবে।

বাংলাদেশকে সবার প্রথমে পরের তিনটি ম্যাচেই বড় ব্যবধানে জিততে হবে। কারণ বাংলাদেশের রান রেট অনেক বাজে (-১.৩৩৮)। এমন বাজে রান রেটের কারণে দশ দলের তালিকায় বাংলাদেশ আছে নয় নম্বরে।

পরের তিন ম্যাচ জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে আট। ইতোমধ্যে পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানে দল নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার পয়েন্ট আট করে। তাই তাদেরকে পরবর্তী সবগুলো ম্যাচই হারতে হবে।

পাশাপাশি শ্রীলংকা, নেদারল্যান্ডস ও পাকিস্তানকেও পরবর্তী অন্তত ২টি করে ম্যাচ হারতে হবে। আফগানিস্তানকে হারতে হবে ৩টি ম্যাচ। তাহলেই কেবল বাংলাদেশের সেমিফাইনালে যাওয়া সম্ভব।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।