শিরোনাম
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সোমবার বন্ধ থাকবে অস্ত্র হাতে মাদকসেবীদের ধাওয়ার ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক একুশে বইমেলা ২০২৭ শুরু ৭ জানুয়ারি মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে নির্দেশনা মৎস্য মন্ত্রীর দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডসৌদি রাষ্ট্রদূতকে ডেকে তথ্য চাইল সরকার ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৮ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন : রাষ্ট্রপতি বিদ্যালয় মাঠে মদের বোতল হাতে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল
দীপ্ত নিউজ
জাতীয়

একুশে বইমেলা ২০২৭ শুরু ৭ জানুয়ারি

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
একুশে বইমেলা ২০২৭ শুরু ৭ জানুয়ারি
ছবি: সংগৃহীত

ভাষা শহীদদের স্মরণে আয়োজিত মাসব্যাপী অমর একুশে বইমেলা ২০২৭ শুরু হবে ৭ জানুয়ারি।

রবিবার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৭ আয়োজন বিষয়ে প্রকাশক–প্রতিনিধিদের সঙ্গে এক মত–বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ও মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।

সভায় প্রকাশক–প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী ৭ জানুয়ারি ২০২৭ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অমর একুশে বইমেলার সময় নির্ধারিত হয়।