দীপ্ত নিউজ
বাংলাদেশ

একদিনে রাজশাহীর হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি-২০

Adib Jamal
Adib Jamal
একদিনে রাজশাহীর হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি-২০

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে ডেঙ্গুতে আক্রান্তে হয়ে ২০ জন রোগী ভর্তি হয়েছেন।

শনিবার (২৬ আগস্ট) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ইনচার্জ ডা: রেজাউল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২০ জন রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন রোগী। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৮৩ জন রোগী। এদের মধ্যে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ৫৯ জন রোগী। ডেঙ্গু আক্রান্ত রোগীগুলো ২৫, ৩০, ৩৯, ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

গত ১৫ই জুন থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি শুরু হয়। ডেঙ্গু আক্রান্ত রোগীর জন্য এনএস–১ অ্যান্টিজেন টেস্ট ফ্রি করা হয়েছে। জটিল ডেঙ্গু রোগীদের জন্য আই সি ইউসহ অন্যান্য চিকিৎসা সেবাও প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, এ পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন ৮৪৭ জন রোগী। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬০ জন। আর ডেঙ্গুতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত চারজন রোগীর মৃত্যু হয়েছে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।