
একদিনে গাজা উপত্যকায় নিহত আরও ৭২, মোট প্রাণহানি ৬১ হাজার ৩৩০

অবরুদ্ধ ভূখণ্ড গাজা উপত্যকায় শুক্রবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে আরও অন্তত ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৬০ হাজার ৩৩০ জনে।
শুক্রবার (৮ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতালে যেসব নিহত ও আহতকে আনা সম্ভব হয়েছে— কেবল তাদেরকেই ধরা হয়েছে হিসেবের মধ্যে। ধ্বংসস্তূপের তলায় এবং সড়কে এমন অনেক মৃতদেহ পড়ে আছে—যাদের হাসপাতালে আনা সম্ভব হয়নি। প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জামের অভাব এবং ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ এজন্য দায়ী। ফলে ইসরায়েলি বাহিনীর অভিযানে আহত ও নিহতের মোট সংখ্যা আরও অনেক বেশি।
মন্ত্রণালয় তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৬০ হাজার ৩৩০ জনে। তাদের পাশাপাশি আহত হন আরও ১ লাখ ৫২ হাজার ৩৫৯ জন ফিলিস্তিনি।
গাজা ভূখণ্ডে সামরিক অভিযান চালানোর পাশাপাশি সেখানে খাদ্য ও ত্রাণ সামগ্রীর প্রবেশ সীমিত করেছে ইসরায়েল। ফলে দেখা দিয়েছে দুর্ভিক্ষ পরিস্থিতি।
স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে আরও জানায়, গত একদিনে ক্ষুধা ও অপুষ্টিতে মারা গেছেন আরও ৪ জন। ফলে দুর্ভিক্ষে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০১ জনে, যাদের মধ্যে ৯৮ জন শিশু।
এছাড়া, খাদ্য ও ত্রাণ নিতে আসা ফিলিস্তিনি নাগরিকদেরও নির্বিচারে গুলি করছে ইসরায়েলি বাহিনী। মন্ত্রণালয় তথ্য অনুসারে, ত্রাণ নিতে গিয়ে এ পর্যন্ত নিহত হয়েছেন মোট ১ হাজার ৭৭২ জন।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় অভিযান শুরু করে আইডিএফ।
এসএ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।