শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

বগুড়া-৬ উপনির্বাচন: জামায়াত থেকে মনোনয়ন পেলেন যিনি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বগুড়া(সদর) আসনের আসন্ন উপনির্বাচনে অংশ নিতে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হলনে আবিদুর রহমান সোহেল।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দলটির একাধিক নেতা এই তথ্য নিশ্চিত করেছে।

আবিদুর রহমান সোহেল বাংলাদেশ জামায়াতে ইসলামী, বগুড়া শহর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য।

এ বিষয়ে বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আবিদুর রহমান সোহেলকে বগুড়া৬ আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করবেন তিনি।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনে জামায়াত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন আবিদুর রহমান সোহেল।

বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর তারেক রহমান বগুড়া(সদর) আসনটি ছেড়ে দেওয়ায় আসনটি শূন্য হয়।

পরে নির্বাচন কমিশন বগুড়া(সদর) আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী, এই আসনে ভোটগ্রহণ হবে আগামী ৯ এপ্রিল।

উল্লেখ্য, উপনির্বাচনে বগুড়া৬ আসনে বিএনপি দলীয় মনোনয়ন পেয়েছেন বগুড়া জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More