রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬
রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬

কবে হতে পারে বগুড়া-৬ আসনে উপনির্বাচন, জানালো ইসি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বগুড়া-৬ আসনে উপনির্বাচন আগামী ১৪ এপ্রিলের মধ্যেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বগুড়া৬ আসনে উপনির্বাচন আগামী ১৪ এপ্রিলের মধ্যেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)

রবিবার (২২ ফেব্রুয়ারি) ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া৬ ও ঢাকা১৭ আসন থেকে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে ১৬ ফেব্রুয়ারি তারেক রহমান নির্বাচনী এলাকা১৯০ ঢাকা১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা জানিয়ে কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন।

ফলে একই তারিখ থেকে বগুড়া৬ আসন শূন্য ঘোষণা করা হয়। এ কারণে বগুড়া৬ আসনে এখন উপনির্বাচন হবে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৭ আসনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে। জোট শরিকদের আরও ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের আসন সংখ্যা ২১২।

অন্যদিকে, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসন পেয়ে বিরোধী দলের আসনে বসেছে। স্বতন্ত্র প্রার্থীরা ৭ আসনে এবং বাকি এক আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়ী হয়েছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More