শিরোনাম
কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির বেদেপল্লীতে অভিযানে সাড়ে ১৭ লাখ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
উদীচী শিল্পিগোষ্ঠীর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বি–বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ উপলক্ষে জেলা উদীচীর আয়োজনে টাউন ক্লাব মিলনায়তনে পতাকা উত্তোলন শেষে  স্বাধীনতা মঞ্চে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর আহবায় খালিদ আবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জণ, অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় উদীচী শিল্পীগোষ্ঠীর সহ সভাপতি বিশ্বনাথ দাস, সহ সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, সদস্য শংঙ্কর সাওজাল, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক সত্যজিত দাস তঙ্কু, সদস্য সচিব আতিকুল ইসলাম হিরা।

সভায় বক্তারা বলেন, উদীচী শিল্পীগোষ্ঠী নির্যাতিত নিপিড়িত মানুষের কথা বলে। ৭১ এ মুক্তিযুদ্ধে উদীচী শিল্পীগোষ্ঠী সরাসরি অংশ গ্রহণ করেছিলো। স্বাধীনতার গান গেয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে বিকাশিত করেছিলো। সভ্যতা সংস্কৃতি ও জাতির উন্নয়তে উদীচী শিল্পীগোষ্ঠী অতীতের ন্যয় আগামীতেও ভুমিকা পালন করবে।

 

কবির হোসাইন/পূর্ণিমা/দীপ্ত নিউজ