সারা দেশে সিনেমা হল বন্ধের মিছিলের মধ্যে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লা ক্যান্টনমেন্টের গোমতী টাওয়ারের সপ্তম তলায় সুবিশাল জায়গায় নিয়ে চালু হতে হচ্ছে নতুন সিনেমাপ্লেক্স ‘কে স্কিন’। এতে দর্শকদের স্ন্যাকসের জন্য একটি কফিশপও থাকছে। সেই সাথে থাকছে পপকর্ন ও আইসক্রীমের আয়োজন।
সবকিছু ঠিক থাকলে ঈদে শাকিব খানের ‘প্রিন্স’, আফরনা নিশোর ‘দম’, সিয়ামের ‘রাক্ষস’, রায়হান রাফির ‘প্রেসার কুকার’ এবং তামিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ ছবিগুলো ঈদে মুক্তির মধ্যে দিয়ে ‘কে স্কিন’ যাত্রা শুরু করবে।
এছাড়াও গুণী চলচ্চিত্রকার, অভিনয়শিল্পী কিংবা কলাকুশলীকে উৎসর্গ করে তাদের সেরা কাজগুলোর প্রদর্শনীও চলবে এখানে।পাশাপাশি সুনির্বাচিত, হলিউড, বলিউড ও থ্রি–ডি সিনেমাগুলো দেখতে পারবেন দর্শক।
জানা গেছে, ফোর কে সিলভারস্ক্রিনের থিয়েটারের নতুন এই সিনেপ্লেক্সে থাকছে থাকছে ৫.১ ডলবি ডিজিটাল অডিও সিস্টেম, থ্রি–ডি সিনেমা দেখার ব্যবস্থা।
সুস্থ ধারার চলচ্চিত্র ও রুচিশীল নতুন দর্শকদের কথা স্মরণ রেখে হলটি তৈরি করা হয়েছে বলে জানালেন থিয়েটারটির সিইও–চিত্রনাট্যকার আব্দুল্লাহ জহির বাবু বলেন, দর্শক বর্তমান সময়ে গতানুগতিক হলগুলোতে নিরাপত্তা ও পরিবেশজনিত কারণে ছবি দেখতে আগ্রহ পান না। তাদের রুচি ও চাহিদার কথা মাথায় রেখেই ‘কে স্কিন’ যাত্রা করছে।
গোমতী টাওয়ারস্থ কে স্ক্রিনে সিনেপ্লেক্স এ থাকছে দুটো সিনেপ্লক্সে যার ধারণ ক্ষমতা একটির দুইশত পচিশ ও আরেকটির একশত পচানব্বই।
‘কে স্কিন’–এর পরিচালক ও চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, কুমিল্লার চলচ্চিত্র প্রেমীদের জন্য ‘কে স্কিন সিনেপ্লেক্সে’ আমাদের ঈদ উপহার। এরমধ্যে দিয়ে কুমিল্লার দর্শকদের অনেকদিনের চাহিদা পূরণ হচ্ছে।
উন্নত মানের স্ক্রিন, সাউন্ড সিস্টেম এবং নান্দনিক পরিবেশ সিনেমা দেখার অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করে। কুমিল্লা শাখায় ২টি হল দিয়ে আমার শুরু করলাম যার মধ্যে একটি হলে ২২৫টি আসন এবং অন্য আরেকটিতে ১৯৫টি আসন।আমরা ক্রমান্বয়ে নতুন আরও ২৫টি শাখা চালুর পরিকল্পনা করছি।
আগামী কোরবানির ঈদের পর থেকে বাকি সিনেপ্লেক্সেগুলো নির্মাণের কাজ শুরু হবে। আমি একজন চলচ্চিত্রের মানুষ তাই চলচ্চিত্রের মানুষের দুঃখ, কষ্টগুলো কাছ থেকে দেখেছি। তাই বলবো, শুধু চলচ্চিত্র শিল্পের উন্নয়নের জন্য শুধু ভালো সিনেমা নয়, ভালো সিনেমা হলও প্রয়োজন। ডিজিটাল সময়ে এসে পিছনে থাকলে হবে না আমাদের। বর্তমানে দর্শক নিরাপদ ও আরামদায়ক পরিবেশ চান। আমরা সেই চেষ্টা করছি দর্শকদের জন্য।