রবিবার, মার্চ ২২, ২০২৬
রবিবার, মার্চ ২২, ২০২৬

ঈদের দ্বিতীয় দিনে পর্যটকদের পদচারনায় মুখরিত কুয়াকাটা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঈদের দিন পটুয়াখালীতে ছিলো দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আজ বিরাজ করছে নাতিশীতোষ্ণ আবহাওয়া। ঈদের দ্বিতীয় দিনের এমন মনোরম পরিবেশে পর্যটকদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা।

রবিবার (২২ মার্চ) সকাল থেকেই পর্যটকদের আনোগোনা বাড়তে শুরু করে।

সৈকতে অবস্থানরত পর্যটকরা অনেকে সমুদ্রের ছোট ছোট ঢেউয়ের সঙ্গে মিতালীতে মেতেছেন। অনেকে বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। অনেক শিশু থেকে বয়স্ক পর্যটকরা বালু নিয়ে খেলায় মেতেছেন।

কেউবা আবার প্রিয়জনের হাত ধরে সৈকতের একপ্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে থেকে। অনেকে আবার ওয়াটার বাইক, মোটরবাইক ও ঘোড়ার চড়ে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখছেন।

পর্যটকদের ভীড়ে বুকিং রয়েছে অধিকাংশ হোটেল মোটেল। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে। আগতদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিষ্ট পুলিশের সদস্যরা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More