বুধবার, মে ২৭, ২০২৬
বুধবার, মে ২৭, ২০২৬

ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া?

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন দেশের বেশিরভাগ অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং বজ্রসহ ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে

পবিত্র ঈদুল আজহার আনন্দে বাধ সাধতে পারে বৈরী আবহাওয়া। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন দেশের বেশিরভাগ অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং বজ্রসহ ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঈদের দিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে আগামীকাল সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বমধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা থাকায় বৃষ্টির এই প্রবণতা ঈদের পরও দুই থেকে তিন দিন বজায় থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More