শিরোনাম
জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু! ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত অগ্নিকাণ্ডের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার আটক প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন কক্সবাজার রিসোর্টে আগুনপুড়ে মারা গেলেন একই পরিবারের ৬ জন, লাফ দিয়ে বাঁচলেন আশিকুল কুড়িগ্রামে ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

ঈদের তৃতীয় দিনে কুয়াকাটা সৈকতে পর্যটকের ঢল

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ঈদের তৃতীয় দিনে কুয়াকাটা সৈকতে পর্যটকের ঢল

ঈদুল আজহার প্রথম ও দ্বিতীয় দিনে আশানুরূপ পর্যটক না আসলেও তৃতীয় দিনেই জমজমাট হয়ে উঠেছে পর্যটন নগরী কুয়াকাটা। রবিবার (৮ জুন) বিকাল থেকেই সৈকতে পর্যটকদের ভিড় শুরু হয়। সোমবার (৯ জুন) সকাল থেকে আক্ষরিক অর্থেই হাজারো পর্যটকের ঢল নামে। এতে স্বস্তি ফিরেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মাঝে। বেড়েছে হোটেল, রেস্তোরাঁ, দোকানসহ সকল প্রতিষ্ঠানের বিক্রি।

পর্যটকদের কেউ বালিয়াড়িতে দল বেঁধে আনন্দে মেতে উঠেছেন, কেউ আবার সমুদ্রের ঢেউয়ের সঙ্গে খেলায় মেতে উঠেছেন। অনেকেই প্রিয়জনদের সঙ্গে সেলফি তুলছেন কিংবা বসে বসে উপভোগ করছেন সূর্যাস্তের মোহনীয় দৃশ্য।

কুয়াকাটা সৈকতে আগত পর্যটকদের নিরাপত্তায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ, নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ঈদের শুরুতে পর্যটক না আসায় হতাশা তৈরি হয়েছিল। তবে এখন ভিড় বাড়ায় ব্যবসায় স্বস্তি ফিরেছে। আশা করা যাচ্ছে, ঈদের ছুটির বাকি দিনগুলোতেও পর্যটকের এই স্রোত অব্যাহত থাকবে।