শনিবার, মার্চ ১৪, ২০২৬
শনিবার, মার্চ ১৪, ২০২৬

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দেশের সব শিল্প কারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস অবশ্যই ঈদের ছুটির আগেই পরিশোধ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার (১৪ মার্চ) ঢাকায় বেইলি রোডে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সরকারি বাসভবনের অফিস কক্ষে আরএমজি ও ননআরএমজি সেক্টরে শ্রম অসন্তোষ নিরসনে করণীয় নির্ধারণে উচ্চ পর্যায়ের সভায় মন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, কোনো অবস্থাতেই যেন শ্রমিকদের প্রাপ্য পাওনা নিয়ে কোনো জটিলতা সৃষ্টি না হয়, সেদিকে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে।

সভায় মন্ত্রী জানান, ঝুঁকিপূর্ণ প্রতিটি কারখানার তালিকা সংসদীয় এলাকা ভিত্তিকভাবে প্রস্তুত করে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের কাছে পাঠানো হবে। তারা সরাসরি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস দ্রুত পরিশোধের ব্যবস্থা করবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা থাকা সত্ত্বেও যেসব ব্যাংক যেমনইউসিবিএল, ট্রাস্ট ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক ঋণ দিতে গড়িমসি করছে, তাদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ঋণ সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

শ্রমমন্ত্রী বলেন, কিছু শ্রমিক নেতা অহেতুক উত্তেজনা সৃষ্টি করে শিল্প খাতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি পলাতক মালিক ও তাদের প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করার নির্দেশ দিয়ে এসব কারখানায় কোনও অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সতর্ক থাকতে বলেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More