শুক্রবার, মার্চ ৬, ২০২৬
শুক্রবার, মার্চ ৬, ২০২৬

ঈদে হাট কাঁপাবে ‘পদ্মরাজ’ ও ‘কালো মানিক’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কোরবানির পশুর হাট কাঁপাতে বাজারে আসছে মাগুরার ‘পদ্মরাজ’। পশুটির মালিকের দাবি এর ওজন ৩৭ মণ। ঈদে চমক দেখানোর অপেক্ষায় পটুয়াখালীর কালো মানিক। এর ওজন ২৭ মণ বলে জানিয়েছে এর মালিক।

৮ ফুট দৈর্ঘ্য ও ৪ ফুট উচ্চতার এই ষাঁড়টির ওজন ২৭ মণ। নাম ‘কুয়াকাটার কালো মানিক’। এর দেখভাল করে লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামের এসএসসি পরীক্ষার্থী রাব্বানী। তার দাবি, শুধু খড়-কুটো, ভুষি ও ভুট্টা খাইয়ে ষাঁড়টিকে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে।

তিন বছর আগে ৯০ হাজার টাকায় গরুটি কেনা হয়। এখন তিনি এর দাম হাঁকছেন ১০ লাখ টাকা।

মাগুরার ‘পদ্মরাজ’। একটু দূর থেকে দেখলে আস্ত একটি হাতি মনে হয়। ওজন ৩৭ মণ। প্রতিদিন পদ্মরাজের খাবার তালিকায় থাকে দুই কেজি আখের গুড়, দুই কেজি ছোলাসহ ১৬ কেজি দানাদার খাবার। সঙ্গে কাঁচা ঘাস ও খড়।

পদ্মরাজের বয়স আড়াই বছর। দৈর্ঘ্য ১২ ফুট আর উচ্চতা ৬ ফুট ৭ ইঞ্চি। আকৃতি ও সৌন্দর্যে মাগুরার ‘পদ্মরাজ’ নজর কাড়ছে সবার।

এই পশুর মালিক আশা করছেন, কোরবানির হাট জমে উঠলে, তিনি ন্যায্য দাম পাবেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More