বুধবার, মার্চ ১৮, ২০২৬
বুধবার, মার্চ ১৮, ২০২৬

ঈদুল ফিতর কবে, জানাল অস্ট্রেলিয়া-তুরস্ক-সিঙ্গাপুর

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে শুক্রবার (২০ মার্চ)। বুধবার (১৮ মার্চ) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইমাম কাউন্সিল এবং ফতোয়া কাউন্সিল জানিয়েছে, স্থানীয় ও আন্তর্জাতিক মানমন্দিরের সাথে পরামর্শ এবং চাঁদের অবস্থান ও দৃশ্যমানতা সংক্রান্ত গাণিতিক হিসাব পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদ এবং ইমামগণ মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। একইসাথে তারা ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্যাতিত ভাইবোনদের জন্য দোয়া ও সাহায্যের আহ্বান জানান।

তুরস্কও ঘোষণা করেছে যে, আগামী ২০ মার্চ শুক্রবার সেখানে ঈদুল ফিতর উদযাপিত হবে। তাদের হিসাব অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে সিঙ্গাপুরে ঈদুল ফিতর উদযাপিত হবে ২১ মার্চ (শনিবার)। সিঙ্গাপুর কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার তাদের আকাশে চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই, তাই তারা শুক্রবারকে রমজানের ৩০ তম দিন হিসেবে গণ্য করবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More