বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ নৌ-সেবা চালু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে বিশেষ নৌসেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। আগামী ১৭ মার্চ, ২০২৬ থেকে শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট এবং ঢাকার বসিলা লঞ্চঘাট থেকে নির্ধারিত বিভিন্ন রুটে এই বিশেষ লঞ্চ ও স্টিমার সার্ভিস শুরু হবে।

মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে এবং যানজটমুক্ত যাতায়াত নিশ্চিত করতেই প্রথাগত রুটের বাইরে এই বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিশেষ এই ব্যবস্থার আওতায় দুটি প্রধান পয়েন্ট থেকে নৌযানগুলো চলাচল করবে:

শিমুলিয়া (কাঞ্চন ব্রিজসংলগ্ন) পয়েন্ট থেকে: শিমুলিয়া–ডেমরা–নারায়ণগঞ্জ–চাঁদপুর–কালিগঞ্জ–হিজলা–বরিশাল।

বসিলা (বসিলা ব্রিজসংলগ্ন) পয়েন্ট থেকে: বসিলা–সদরঘাট–মুন্সিগঞ্জ–চাঁদপুর–ঈদগা ফেরিঘাট–শরীয়তপুর–ইলিশা–হাকিমুদ্দিন–গলাচিপা।

ঈদযাত্রাকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

এ বিষয়ে মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়েছে, নৌপথে যাত্রীদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। যাত্রীদের নির্ধারিত নৌপথ ব্যবহার করে নিরাপদে যাতায়াতের জন্য অনুরোধ জানাচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়।

এ ছাড়াও নৌপথে চলাচলকারী যাত্রীদের কোনো জরুরি প্রয়োজনে ও সেবাসংক্রান্ত বিষয়ে বিআইডব্লিউটিএ’র হটলাইন ১৬১১৩ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More