রবিবার, মে ১৭, ২০২৬
রবিবার, মে ১৭, ২০২৬

দেশে ঈদুল আজহা কবে, জানা যাবে সোমবার সন্ধ্যায়

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
পবিত্র ঈদুল আজহা বা কোরবানি ঈদ কবে, তা জানা যাবে আগামীকাল (সোমবার) সন্ধ্যায়।

পবিত্র ঈদুল আজহা বা কোরবানি ঈদ কবে, তা জানা যাবে আগামীকাল (সোমবার) সন্ধ্যায়।

সোমবার (১৮ মে) সন্ধ্যা পৌনে ৭টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম সভাকক্ষে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা ও ঈদুল আজহা তারিখ নির্ধারণে বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

রবিবার (১৭ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহা তারিখ নির্ধারণের লক্ষ্যে সন্ধ্যা পৌনে ৭টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)

এছাড়াও দেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অথবা ০২৪১০৫৩২৯৪, ০২২২৬৬৪০৫১০ ও ০২২২৩৩৮৩৩৯৭ টেলিফোন নম্বরে জানানোর অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

উল্লেখ্য, জিলহজ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা বা কোরবানি ঈদ উদ্‌যাপিত হয়। এই ঈদে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি করা হয়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More