দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঈদযাত্রা; দ্বিতীয় দিনে ট্রেনে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঈদযাত্রা; দ্বিতীয় দিনে ট্রেনে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী
সংগৃহীত ছবি

ট্রেনের অগ্রিম টিকিট সংগ্রহকারীরা আজ দ্বিতীয় দিনের মতো ঢাকা ছাড়ছেন।

প্রথম দিন কয়েকটি ট্রেন কিছুটা বিলম্বে ছাড়লেও আজ দ্বিতীয় দিন সময় মতো ছাড়ছে সব ট্রেন। যাত্রীদের নির্বিঘ্নে ট্রেনে উঠার জন্য তিন স্তরের চেকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। টিকিট ছাড়া প্লাটফর্মে যেতে পারছেন না কেউ।

যাত্রীদের দুর্ভোগ কমাতে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ২টি ও শহরতলী স্টেশন থেকে ৪টি ট্রেন ছাড়ছে। ঈদ উপলক্ষে বিশেষ ট্রেন চলবে কাল থেকে।

এবার ঈদে মোট ৮টি বিশেষ ট্রেন চলবে। এদিকে আজ দ্বিতীয় দিনের মত অনলাইনে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি করা হচ্ছে।

আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।