রবিবার, মার্চ ১, ২০২৬
রবিবার, মার্চ ১, ২০২৬

ইরানের ওপর হামলা ‘অবৈধ আগ্রাসন’: উত্তর কোরিয়া

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ইরানে চলমান মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলাকে ‘‘অবৈধ আগ্রাসন’’ এবং 'জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন' আখ্যা দিয়ে এর চরম নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া।

ইরানে চলমান মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলাকে ‘‘অবৈধ আগ্রাসন’’ এবং জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘনআখ্যা দিয়ে এর চরম নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)-এর বরাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ মন্তব্য করেন।

মুখপাত্র বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা (ইরানে হামলায়) ‘প্রত্যাশার সীমার মধ্যে’ ছিল। এটি যুক্তরাষ্ট্রের ‘আধিপত্যবাদী এবং গ্যাংস্টারসদৃশ’ আচরণের একটি অনিবার্য ফলাফল।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এই আগ্রাসী যুদ্ধ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।

আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে উত্তর কোরিয়া সংশ্লিষ্ট পক্ষগুলোকে উত্তেজনা বৃদ্ধি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বলে কেসিএনএ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More