শনিবার, মার্চ ১৪, ২০২৬
শনিবার, মার্চ ১৪, ২০২৬

বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্সের ইফতার অনুষ্ঠিত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
আইসিটি খাতের বিভিন্ন সংগঠন, উদ্যোক্তা, প্রযুক্তিবিদ ও নীতিনির্ধারকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো 'বিসা ইফতার ও নেটওয়ার্কিং অনুষ্ঠান'।

আইসিটি খাতের বিভিন্ন সংগঠন, উদ্যোক্তা, প্রযুক্তিবিদ ও নীতিনির্ধারকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো বিসা ইফতার ও নেটওয়ার্কিং অনুষ্ঠান

শুক্রবার (১৩ মার্চ) বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্স (বিসা)-এর উদ্যোগে রাজধানীর হোটেল শেরাটনে এটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহাবুব আনাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসা সভাপতি ড. মুস্তাফা রাফিকুল ইসলাম ডিউক  আর সঞ্চালনা করেন বিসা উপদেষ্টা শামীম আজাদ।

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআই এসএস)-এর মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক ড. মারুফ মাল্লিক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য ফয়সাল আলিম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক এইচএম সাইফ আলী খান, বিসা প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. জুয়েল, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ সামিউল ইসলাম, এনআইসিটিএফ প্রেসিডেন্ট রাফায়েল কবিরসহ আইসিটি খাতের বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বাংলাদেশের আইসিটি খাত দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এই খাতে টেকসই উন্নয়নের জন্য বিভিন্ন সংগঠন, উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা অত্যন্ত জরুরি। বিসা এই প্ল্যাটফর্মের মাধ্যমে আইসিটি খাতের বিভিন্ন অংশীজনকে একত্রিত করে দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে বক্তারা প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরি, উদ্ভাবন, স্টার্টআপ উন্নয়ন এবং আইসিটি খাতে বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

 

মাসউদ/এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More