নির্বাচন ১২ তারিখেই হবে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ইনকিলাব মঞ্চ ফেসবুক পেজ থেকে এ–সংক্রান্ত একটি পোস্ট করা হয়।
পোস্টে লিখা হয়, নির্বাচন ১২ তারিখেই হবে। নির্বাচন হতেই হবে৷ কোনভাবেই নির্বাচন বানচাল করতে দেয়া হবে না।
এর আগে, শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান নেওয়া ইনকিলাব মঞ্চ নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে শুরু করলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও জলকামান ব্যবহার করেছে পুলিশ।
উল্লেখ্য, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে অবস্থান করছে ইনকিলাব মঞ্চ সদস্যদের।
এসএ